মাস্ক পড়ার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ এই শ্লোগানে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার(২১ মার্চ) সকালে নগরীর সিটি বাজারে মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
কর্মসূচির অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক বিতরণ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন- ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় বক্তারা করোনা প্রতিরোধে সচেতন হবার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠান শেষে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
রকি আহমেদ/বার্তাবাজার/পি