বিএনপি ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগদান
কুড়িগ্রাম-১ আসনের জাতীয় নির্বাচন পরবর্তি আওয়ামীলীগের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে বিএনপি ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগদান করেছেন।
রোববার কচাকাটা কলেজ মাঠে থানা আওয়ামী লীগের আয়োজনে দিনব্যাপি ৪ ইউনিয়নের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর।
কেদার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অখেন চন্দ্র সাহার সভাপত্বিতে এতে বক্তব্য রাখেন কেদার ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, রায়গগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ওয়ালিদ মাসুম, বেরুবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল, কেদার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, যুবলীগের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, কচাকাটা উনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, বল্লভের খাস ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুবলীগের সভাপতি এস এম আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় সংসদ সদস্যের হাতে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিএনপি ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
লতিফুর রহমান লিংকন/বার্তাবাজার/পি