ভালুকায় ব্রিজের পাইলিং কাজের উদ্বোধন

বহুল প্রত্যাশিত ভালুকা উপজেলার ১১নং ইউনিয়নের রাজৈ স্বজনগাও কানিহারী ব্রিজের পাইলিং কাজের উদ্বোধন করা হয়েছে। ২১ মার্চ

রবিবার(২১ মার্চ) দুপুরে পালিং কাজের উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা।

জানা যায়, এলজিইডির বাস্তবায়নে ২০/২১ অর্থ বছরে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটির কাজ শুরু হওয়ার সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী। নির্মাণ কাজ শেষ হলে দু গ্রামসহ আসপাশের মানুষের যাতায়াত সুবিধা অনেকটাই সহজতর হবে।

উল্লেখ্য, বর্ষাকালে প্রতিনিয়ত ই দুর্ঘটনার শিকার হতো এলাকাবাসী। নদী পার হওয়ার সময় নৌকা ডুবে ৩ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ও রয়েছে,এ বেদনা দুপারের মানুষ এখনো বয়ে বেড়াচ্ছে। তাছাড়া স্কুল, মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা কেন্দ্র, ও ইউনিয়ন পরিষদে আসতে অনেকটা বিড়ম্বনার শিকার হতে হতো এলাকাবাসীর। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতুটির নির্মাণ কাজ শেষ হলে দুর্দশা অনেকটাই লাঘব হবে বলে জানান স্থানীয়রা।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদ মল্লিক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাস্টার, ইউনিয়ন কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মজিবর, ওলামা লীগের সহ-সভাপতি মাওলানা মহিবুল হক, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আকরাম হোসেন।

আরিফুল হক পলাশ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর