ডিভোর্স না দিয়ে বিয়ে করব এতটা গাধা আমরা নই: নাসির

একের পর এক বিতর্কিত কাণ্ডে নাম লেখিয়ে শিরোনামে এসেছেন ক্রিকেটার নাসির হোসেন। মাঠ ও মাঠের বাইরের নানান বিতর্কিত কাণ্ডে জড়ান এই টাইগার অলরাউন্ডার।

কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নাসির। কিন্তু নাসিরের বিয়ে নিয়ে লঙ্কাকাণ্ড তৈরি হয়। নাসিরের স্ত্রী তামিমার ওপর অভিযোগ উঠে তিনি আগের স্বামীকে ডিভোর্স না দিয়ে নাসিরকে বিয়ে করেন।

আগামীকাল থেকে পর্দা উঠছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসর। রংপুরের হয়ে খেলবেন নাসির। মাঠে নামার আগে মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে কথা বলেন নাসির।

নাসির বলেন, আমি যা করেছি সব বৈধ ভাবেই করেছি। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলন ডেকে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব। এখন শুধু একটা কথায় বলি, আমরা এতটা গাধা না যে ডিভোর্স না দিয়ে বিয়ে করব।

তিনি আরও বলেন, আসলে আমরা সেভাবে সব কাগজপত্র দেখায়নি। এসব নিয়ে ২-৩ জন ইউটিউবার খবর প্রচার করছে। আর মানুষজন এতটাই অশিক্ষিত যে একতরফাভাবে এসব শুনে মাতামাতি করছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর