জামালপুরে আগুনে গৃহবধূর মৃত্যু, স্বামীর অবস্থা আশঙ্কাজনক

জামালপুর পৌর এলাকার রশিদপুরে আগুনে পুড়ে শিপ্রা বেগম এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় স্বামী শুভ্র অগ্নিদগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছে। আশঙ্কজনক অবস্থায় শুভ্রকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দেরিতে পৌঁছায় বিক্ষুব্ধ এলাকাবাসী গাড়ি ভাংচুরের চেষ্টা চালায় পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনে বসতঘর ও মালামালসহ ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১০টার দিকে গ্যাস সিলিন্ডারে রান্না করার সময় পাশে থাকা পেট্রোলে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার কারণে স্থানীয়রা চেষ্টা করে তাদের উদ্ধার করতে পারেনি। এতে ঘটনাস্থলেই আগুনে পুড়ে গৃহবধু শিপ্রা মারা যান। এ সময় স্থানীয়রা অনেক চেষ্টার পর অগ্নিদগ্ধ শুভ্রকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ ফায়ার সার্ভিস কর্মীরা সময় মতো ঘটনাস্থলে না পৌছায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস জানায়, শহরের যানজটের কারণে ঘটনাস্থলে পৌছতে তাদের কিছুটা দেরী হয়। তাদের কোন গাফেলতি ছিল না। গ্যাস সিলিন্ডারে সাথে পেট্রোলের ক্যান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আর আগুন দ্রুত ছাড়িয়ে পরার কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে।

আলমগীর হোসেন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর