করোনার বিরুদ্ধে ফরিদপুর জেলা পুলিশের বিশেষ উদ্ধুদ্ধকরণ কর্মসূচি
‘মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সকলকে সচেতন করার জন্য করোনার বিরুদ্ধে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টায় এ কর্মসূচির আয়োজন করেন ফরিদপুর জেলা পুলিশ।
কর্মসূচিতে ফরিদপুর পুলিশ সুপার জনাব মো. আলিমুজ্জামান এর নেতৃত্বে জেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী, পুলিশ সদস্যগণ অংশ নেয়। পরে শহরের জনতা ব্যাংক মোড় ও নতুন বাসষ্টান্ড এলাকায় নিম্ন আয়ের শ্রমজীবীদের মধ্যে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া জনসাধারণকে সচেতন করার জন্য করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশের নির্দেশনায় আজ থেকে সারাদেশের প্রতিটি জেলার থানা এলাকায় পুলিশের পক্ষ থেকে করোনায় দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে এখন থেকে এই কর্মসূচি যাতে জনসাধারণ মেনে চলে সেই বিষয়ে সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি