করোনাভাইরাস: দেশে এক সপ্তাহে রোগী বেড়েছে ৯১ শতাংশ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এক সপ্তাহে করোনা রোগীর সংখ্যা বেড়েছে ৯০ শতাংশের বেশি। যেখানে নমুনা পরীক্ষার সংখ্যা ২০ শতাংশ বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৪ থেকে ২০ মার্চ এই এক সপ্তাহে দেশে মোট ১ লাখ ৩৯ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪১ জন। করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ৪৭০ জনের ও সুস্থ হয়েছেন ১০ হাজার ৪০৮ জন।

এর আগের সপ্তাহে ৭ থেকে ১৩ মার্চের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১ লাখ ১৬ হাজার ২৩২টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে ৬ হাজার ৫১২ জনের। মৃতের সংখ্যা ৭৬ ও সুস্থ হন ৮ হাজার ৩৪৪ জন।

সেই হিসেবে এক সপ্তাহের ব্যবধানে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে ২০ দশমিক ১৬ শতাংশ। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৯১ দশমিক ৪৯ শতাংশ ও মৃত্যু বেড়েছে ৮৫ দশমিক ৫৩ শতাংশ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর