কলাপাড়া থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা, র্যালী
পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে কলাপাড়া থানার উদ্যোগে কোভিড ১৯ মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় কলাপাড়া থানা থেকে র্যালী শুরু হয়ে স্বাস্থ্যবিধি মেনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া পুরাতন বাসস্টানে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ আলী, কলাপাড়া পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র হুমায়ুন কবির, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, রিপোর্টার্স ক্লাবের সহ -সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, পৌর কাউন্সিল তারেকুজ্জামান তারেক, মহিলা কাউন্সিলর রোজিনা আক্তার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান। উক্ত অনুষ্ঠানে কোভিড ১৯ সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/পি