সাভার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাভার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মার্চ) দুপুরে সাভার উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা সম্পন্ন হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সাভারে মাদক, সন্ত্রাস, ইভটিজিং প্রতিরোধ সহ যেকোনো অপরাধ নির্মূলে ‘জিরো-টলারেন্স’ নীতিতে কাজ করার জন্য উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।

সভার প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব জানান, সাভারকে মাদক, সন্ত্রাস সহ যেকোনো ধরণের অপরাধ থেকে মুক্ত রাখতে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। বিশেষ করে হিজড়াদের অব্যাহত চাঁদাবাজি রোধ করতে হবে। তা নাহলে হিজড়ারা নিজেদের ভিতরেই সংঘর্ষে লিপ্ত হবে।

মাসিক সভায় অন্যান্যের ভিতরে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ, বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান প্রমুখ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স প্রমুখ সহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর