চাঁদ দেখার ওপর নির্ভর করে পবিত্র রমজান মাস শুরু হবে। ঢাকা জেলার জন্য রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
রোববার (২১ মার্চ) গণমাধ্যমে এ চিঠি পাঠিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সেখানে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ এপ্রিল রমজান মাস শুরু হবে। ওই দিন সেহরির শেষ সময় ভোর ৪টা ১৫ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিট।

দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।
বার্তাবাজার/নব