সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, আজও চলছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আজও থেমে নেই। এখনও বাংলার বাতাসে ষড়যন্ত্রের গন্ধ রয়েছে। ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে।

রোববার (২১ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন কাদের।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সরকারি বাসভবন গণভবন থেকে সভাপতিত্ব করেন।

কাদের বলেন, আজ সরকার হটানো ও দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধুর জন্মদিনে এটাই হোক আজকে আমাদের শপথ।

এ সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আখতার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর