করোনায় সচেতনতায় লক্ষ্মীপুরে পুলিশের র্যালী ও মাস্ক বিতরণ
“মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এ স্লোগানে লক্ষ্মীপুরে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতায় র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে সদর মডেল থানা ও পৌরসভা আয়েজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন- পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, লক্ষ্মীপুর সরকারী কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মাইন উদ্দিন পাঠান। এর আগে একটি সচেতনতা বর্ণাঢ্য র্যালী সদর থানা থেকে শুরু হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পৌরসভা প্রাঙ্গনে পথসভা শেষে শহরের বিভিন্ন স্থানে চালক ও পথচারীদের মাঝে দুই হাজার মাস্ক বিতরণ করা হয়।
শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি