ভারতে ভয়াবহ আকারে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪৩ হাজার ৮৪৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১৯৭ জন।

দেশটিতে গত চার মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ১৫ লাখ ৯৯ হাজার ১৩০ জনে ও মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ জনের।

গত তিন দিনেই দেশটিতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। শনিবার দেশটিতে আক্রান্ত হয়েছিল ৪০ হাজার ৯৫৩ জন। শুক্রবার এ সংখ্যা ছিল ৩৯ হাজার ৭২৬ জন। এর আগের দিন আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৮৭১ জন।

দেশটিতে করোনার সংক্রমণ হু হু করে বাড়তে থাকায় এরই মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যগুলোতে লকডাউন আরোপ করা হতে পারে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর