পাবনায় জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি ও মাস্ক বিতরণ

দেশব্যাপী কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় পাবনায় জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি ও মাস্ক বিতরণ করেছে।

আজ রবিবার বেলা ১১ টায় জেলা পুলিশ লাইন্স থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় সাধারণ মানুষের মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি মানার আহবান করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি রেজাউল রহিম লাল, প্রেসকাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার প্রমুখ।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজর/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর