মাদ্রাসা ছাত্রকে বেধড়ক মারধর, শিক্ষকের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের হাফেজিয়া মাদ্রাসার মো: নাজমুল হক (১০) নামের এক ছাত্রকে বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে শিক্ষক হাফেজ মো:রিপন (২১) বিরুদ্ধে।

শনিবার (২০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। আহত মাদ্রাসার ছাত্রটি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় বড়কামাত গ্রামের মো:জামাল উদ্দীনের ছেলে।

মাদ্রাসা ছাত্রটি অমরখানা ইউনিয়নের মডেল বাজার ফোরকানিয়া নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের ছাত্র। গত শনিবার রাতে শিক্ষক রিপন এর বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন শিশুটির পরিবার।

এজাহার সূত্রে জানা যায়, ছাত্র নাজমুল হককে মডেল বাজার ফোরকানিয়া নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার এতিমখানা লিল্লাহ বোর্ডিং-এ গত ৩ মাস আগে ভর্তি করান। সেখানে ওই ছাত্রটি মেসে থাকত। প্রায় ২০ দিন আগে তার সহপাঠি সাথে মারামারি করে। বিষয়টি বিবেচনা করার জন্য ছেলেটির বাবা হুজুর রিপনকে অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৪ মার্চ রাতে নাজমুলকে বেধড়ক মারধর করেন।

বিষয়টি কাউকে না জানানোর জন্য বিভিন্ন ভাবে ভয়ভিতি দেখায়। পরে শিশুটিকে তার মা বাবা দেখতে গেলে অঝড়ে কান্নাকাটি করে মাদ্রাসা থাকবে না বলে। বিষয়টি তার মা বাবা জানার চেষ্টা করলে আঘাতের চিহ্নগুলো বাবা মাকে দেখায়। পরে নাজমুলকে আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করান।

বিষয়টি জানার পর পুলিশ সুপার দেখতে আসে। পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ জানান, গত রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর