আগামীকাল সোমবার (২২ মার্চ) থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসর। এবারের আসরে অংশ নেওয়া ৮ দলের স্কোয়াড ঘোষণা করেছে দেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলের ম্যাচ থাকায় এনসিএলে নেই জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার। তবে টেস্টের বিবেচনায় থাকা ক্রিকেটাররা প্রথম দুই রাউন্ডে খেলবেন।
টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক, সাইফ হাসান, আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী এনসিএলের দুই রাউন্ড খেলবে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ।
এনসিএলের পর্দা নামবে আগামী ২৯ এপ্রিল। প্রতি রাউন্ডের মাঝে ৩ দিন করে বিরতি পাবেন ক্রিকেটাররা। প্রথম স্তরের ম্যাচে আগামীকাল খুলনা বিভাগের মুখোমুখি হবে সিলেট বিভাগ। ম্যাচটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
একনজরে ৮ দলের স্কোয়াড দেখে নিন-
ঢাকা বিভাগ: শুভাগত হোম, সাইফ হাসান, নাদিফ চৌধুরী, রনি তালুকদার, নাজমুল ইসলাম অপু, সুমন খান, তাইবুর রহমান, আব্দুল মজিদ, মাহিদুল ইসলাম অঙ্কন, শাহবাজ চৌহান, জয়রাজ শেখ, সালাউদ্দিন শাকিল, হোসেন আলী, আরাফাত সানি জুনিয়র।
ঢাকা মেট্রো: সাদমান ইসলাম, আনিসুল ইসলাম ইমন, মার্শাল আইয়ুব, শামসুর রহমান শুভ, আল-আমিন, আমিনুল ইসলাম বিপ্লব, আজমির আহমেদ, আবু হায়দার রনি, জাহিদুজ্জামান সাগর, রাকিবুল হাসান, শহিদুল ইসলাম, জাবিদ হোসেন, আসিফ হাসান, মানিক খান।
চট্টগ্রাম বিভাগ: মুমিনুল হক, ইয়াসির আলী, পারভেজ হোসেন ইমন, নাঈম হাসান, মেহেদী হাসান রানা, শামীম হোসেন পাটোয়ারি, ইরফান শুক্কুর, হাসান মুরাদ, মাহমুদুল হাসান জয়, নোমান চৌধুরী, ইরফান হোসেন, শাহাদাত হোসেন দিপু, পিনাক ঘোষ, সাদিকুর রহমান।
খুলনা বিভাগ: ইমরুল কায়েস, জিয়াউর রহমান, তুষার ইমরান, নুরুল হাসান সোহান, আব্দুল হালিম, টিপু সুলতান, ইমরানউজ্জামান, নাহিদুল ইরলাম, মইনুল ইসলাম সোহেল, রবিউল ইসলাম রবি, মাসুম খান টুটুল, অমিত মজুমদার, মুসাদ্দেক ইফতেখার রাহী, মিনহাজুর রহমান।
বরিশাল বিভাগ: মোহাম্মদ আশরাফুল, ফজলে রাব্বি মাহমুদ, মইনুল ইসলাম, সালমান হোসেন ইমন, সৈকত আলী, সোহাগ গাজী, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম চৌধুরী, মইন খান, মনির হোসেন, তানভির ইসলাম, শামসুল ইসলাম অনিক, নুরুজ্জামান, লিংকন দে সঞ্জয়।
রাজশাহী বিভাগ: সাব্বির রহমান, জহুরুল ইসলাম, তানজিদ হাসান তামিম, ফরহাদ রেজা, সানজামুল ইসলাম, তাইজুল ইসলাম, জুনাইদ সিদ্দিকী, ফরহাদ হোসেন, তৌহিদ হৃদয়, প্রিতম কুমার, অভিষেক মিত্র, মোহর শেখ অন্তর, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান পায়েল।
রংপুর বিভাগ: নাসির হোসেন, সোহরাওয়ার্দী শুভ, আকবর আলী, আরিফুল হক,রিশাদ হোসেন, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, মাহমুদুল হাসান লিমন, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাজেদুল ইসলাম, তানভীর হায়দার, জাহিদ জাভেদ, আলাউদ্দিন বাবু, নুর আলম সাদ্দাম।
সিলেট বিভাগ: জাকের আলী অনিক, অলক কাপালি, আবু জায়েদ রাহী, এনামুল হক জুনিয়র, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, তৌফিক খান তুষার, অমিত হাসান, জাকির হাসান, আসাদুল্লাহ গালিব, ইমতিয়াজ হোসেন, শানাজ আহমেদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, রেজাউর রহমান রাজা।
বার্তাবাজার/নব