করোনায় আক্রান্ত রিজভীর জ্বর কিছুটা কমেছে

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জ্বর কমতে শুরু করেছে এবং খাবারের রুচি কিছুটা বেড়েছে। তবে শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

রোববার (২১ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। তিনি বলেন, এটাকে খুব একটা উন্নতি বলা যাবে না।

উল্লেখ্য, গত বুধবার রিজভীর দেহে করোনা শনাক্ত হয়। পরদিন সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের তাকে ভর্তি করা হয়। রিজভীর সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর