বসত-বাড়ি লিখে না দেয়ায় মায়ের পা ভেঙে দিলো ২ ছেলে!
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের ৬নং ওয়ার্ডের দশাল গ্রাম এলাকায় পুত্র কর্তৃক বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার(২০মার্চ) রাত ১০টার দিকে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন মা মজিদা খাতুন (৬৫)। তিনি ওই এলাকার দিন মজুর সাহেব আলীর স্ত্রী।
এ বিষয়ে মজিদা খাতুন বলেন, প্রতিদিনের মতো সাংসারিক কাজ শেষে মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় তার ছেলে মঞ্জুল মিয়া (৪৩) ও হালিম মিয়া (২৫) তার মায়ের বসত-বাড়ি তাদের দুজনের নামে লিখে দেয়ার জন্য বাবার সাথে কথা কাটাকাটি শুরু করে এক পর্যায়ে বাবার গায়ে আঘাত করে। মা মজিদা এরই প্রতিবাদ করতে গেলে তাদের মাকে ঘরের বারান্দার সাথে বেঁধে বেদম মারধর করে বাম পা ভেঙ্গে গুরুতর রক্তাক্ত যখম করে। তাদের আত্ম চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহনুর-এ-আলম বলেন , বিষয়টি সত্যিই অ-মানবিক। ইতিমধ্যে অভিযোগ পেয়েছি আইন অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
বার্তাবাজার/পি