দিহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৭ এপ্রিল

রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ও-লেভেলের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি ফারদিন ইফতেফার দিহানের (১৮) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২১ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক (এসআই) আ ফ ম আসাদুজ্জামান প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ দেন ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা।

৮ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন দিহান।

এর আগের দিন, ৭ জানুয়ারি রাতে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফারদিন ইফতেফার দিহানকে একমাত্র আসামি করে কলাবাগান থানায় মামলা করেন নিহতের বাবা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর