ইউরোপে করোনার তৃতীয় ঢেউ, আংশিক লকডাউন

ইউরোপের দেশসমূহে করোনা মহামারির ‘তৃতীয় ঢেউ’ আঘাত হেনেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হুমকির মুখে লক্ষ লক্ষ লোকের ওপর নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা মনে করছেন, ইউরোপে করোনার টিকাদানে ধীরগতি এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখার ফলে সংক্রমণ আবার মাথাচাড়া দিচ্ছে।

করোনার সংক্রমণ বাড়তে থাকায় ফ্রান্সের ১৬টি এলাকার ২ কোটি ১০ লক্ষ লোকের ওপর শুক্রবার মধ্যরাত থেকে আংশিক লকডাউন আরোপ করা হয়েছে।

এর মধ্যে রাজধানী প্যারিসও রয়েছে। সেখানকার স্টেশনগুলো থেকে রেল বোঝাই লোককে লকডাউন শুরুর আগেই শহর ত্যাগ করতে দেখা গেছে। ব্রিটানি কিংবা লিয়ঁর মতো যেসব জায়গায় সংক্রমণ কম-তারা সেখানে চলে যাচ্ছেন।

তবে ফ্রান্সের এই নতুন বিধিনিষেধ আগের লকডাউনের মতো অতোটা কঠোর নয়। এবার মানুষকে বাজারঘাট এবং ব্যায়াম করতে দেয়া হচ্ছে।

ফ্রান্সে মহামারি শুরুর পর থেকে এপর্যন্ত চার কোটি ২০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। -বিবিসি

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর