বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার আহাদ আহমেদ মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে শনিবার (২০ মার্চ) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে মারা গেছেন তিনি।
তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান
শায়রুল বলেন, বিএনপি পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির সদস্য, জি- নাইন এর সদস্য এবং গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ রাত ১২টা ১৫ মিনিটে মারা গেছেন।
খন্দকার আহমেদ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বার্তাবাজার/ই.এইচ.এম