ইউরোপের অন্যতম দেশ জার্মানিতে প্রাণঘাতী করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আঘাত হেনেছে। এবারের ঢেউ মোকাবিলায় কড়াকড়ি নির্দেশনা আরোপ করতে যাচ্ছে দেশটি।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গোলা মার্কেল বলেছেন, প্রতি এক লাখে শনাক্তের হার ১০০ জনের বেশি হলে আবারো কড়াকড়ি আরোপ করা হবে। শুক্রবার দেশটিতে এক লাখে ৯৫.৬ জন শনাক্ত হয়েছে। এ খবর দিয়েছে স্কাই নিউজ।
তিনি বলেন, অবস্থা দিন দিন কঠিন হয়ে উঠছে। আমাদের এখানে ভাইরাস সংক্রমণ বাড়ছে। তাই এর গতিরোধে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশটির তরুণ জনগোষ্ঠীর মধ্যে দ্রুত সংক্রমণ বাড়ছে।
দ্বিতীয় ঢেউ চলে যাওয়ার পর কড়াকড়ি তুলে নেয়া হয়েছিল দেশটিতে। ধারণা করা হচ্ছে, এ কারণেই আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ।
করোনার ভয়াবহতা উপলব্ধি করে শুক্রবার (১৯ মার্চ) তাদের ১৬ প্রদেশের প্রধানদের সাথে বৈঠক করেন মার্কেল। সোমবার আবারও বৈঠক করবেন তারা। তখন লকডাউনের সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে