নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, হাদীসে বর্ণিত আছে যে মা-বাবা যদি ইসলাম পালনে তোমাকে বাঁধা দেয় তুমি শুনবা না। তাই বলে মা-বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না।
শনিবার (২০ মার্চ) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে ওলামা পরিষদ আলীরটেকের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মা-বাবার সঙ্গে টু শব্দ করা যাবে না। এখানে যাবা সন্তান সমতুল্য আছ তারা যদি আমার কথায় মা-বাবার সেবা কর তাহলে হয়ত আল্লাহ আমায় ক্ষমা করে কবুল করবেন। মা-বাবা সন্তনের কাছে তেমন কিছু চায় না। চায় শুধু ভালোবাসা। হাসি মুখের ডাক। বাবা সারাদিন কাজ করে ফিরে আসছে। বাবা পাশে একটু বস। হাত-পা টিপে দাও। মা সারাদিন কাজ করছে। মায়ের পা টিপে দাও। মা তো বলবে লাগবে না। তোমার চোখে মায়ের পা টা শুধু পা। কিন্তু ওটাই তো আমাদের জান্নাত।
তিনি আরো বলেন, মনটা ভালো না চারদিকে শুধু গন্ধ শুনি। খারাপ গন্ধ। দেশকে ধ্বংস করার খেলা চলছে। দেশ না থাকলে কেউ থাকবে না। না বিএনপি। না জাতীয় পার্টি। না জামায়াত না হেফাজত। আফগানিস্তান, সিরিয়া ইরাকেও আছে। ওরা কারা। এটা কোন ধরণের মুসলান। যারা মুসলান হয়ে মসজিদে বোমা মারে। মানুষকে হত্যা করে।
বুঝতে হবে এরা কারা। যারা ধর্মের নাম দিয়ে মানুষ হত্যা করে। অথচ কোরানে স্পষ্ট আছে কেউ যদি একটি মানুষকে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর যে একটু মানুষের জীবন বাঁচালো সে যেন সারা পৃথিবীর মানুষের জীবন রক্ষা করলো।
তাহলে পরিষ্কার যারা ইসলামের নামে বোমা মেরে মানুষকে হত্যা করছে তারা কখনো মুসলমান নয়। এরা মুসলমানের নাম দিয়ে মুসলাম ধর্মকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত। তাই আমাদের সবাইকে সর্বদা সজাগ থাকতে হবে।
মাহফিলে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শাহ নিজাম, জাহাঙ্গীর, ওলামা পরিষদ নেতা মাওলানা ফেরদাউসুর রহমান প্রমুখ।
বার্তাবাজার/ই.এইচ.এম