হেফাজতের জরুরি সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘরে হামলা ও ভারতের প্রধানমন্ত্রীর দেশে আসার বিষয়ে নিজেদের অবস্থান জানাতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার (২২ মার্চ) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তারা এই সংবাদ সম্মেলন আহ্বান করেছে।

বিষয়টি শনিবার (২০ মার্চ) রাতে গণমাধ্যমকে জানিয়েছেন, হেফাজতের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী সেক্রেটারি মামনুল হক।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেফাজতের আলোচিত নেতা মামুনুল হককে কটুক্তি করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দিরাই-শাল্লা উপজেলার কয়েকটি গ্রামের লোক বিক্ষোভ মিছিল করে।

তখন হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাট চালায়। এতে গ্রামের ৯০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। এ হামলার ঘটনায় দুটি মামলায় এজাহারভুক্ত দুইজনসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর