নাগরীকদের সমস্যা দূর করাই টার্গেট ঈশ্বরগঞ্জ পৌর মেয়রের

নাগরীকদের সমস্যা দূর করতে সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র। দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তারকে শনিবার সন্ধ্যায় সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি নিজের বক্তব্যে আরো বলেন, মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়ে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হতে পেরেছি। প্রথমবার নির্বাচিত হওয়ার এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কাজ করি। সমস্যা সংকটে সব সময় পৌরবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। তার ফলশ্রুততে জনগণ তাদের উন্নত নগরের আশায় পূণরায় মেয়র নির্বাচিত করেছে। জনতার প্রত্যাশা হিসেবে নাগরীক সমস্যা দূর করতে সর্ব্বোচ্চ গুরুত্বদিয়ে কাজ করবেন। এটিই এখন টার্গেট।

উপজেলা পরিষদের হল রুমে নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আবসুদ ছাত্তারের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুল ও শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে সংবর্ধিত করেন সমকাল সুহৃদ সমাবেশের উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ ও সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন ফারুক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান, থানার ওসি মো. আবদুল কাদের মিয়া, সুহৃদের সহ সভাপতি অবসর প্রাপ্ত সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. নূরুল ইসলাম তালুকদার মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল হক, মায়া রানী সরকার, অ্যাডভোকেট শহীদুল ইসলাম মুক্তি, ফেরদৌস কোরাইশী টিটু, সমকালের ময়মনসিংহ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ছাড়াও সুহৃদ সমাবেশের সদস্যরা।

আরিফুল হক/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর