পাকিস্তানের প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় টুইট মোদির

প্রাণঘাতী করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেটার ইমরান খানের সুস্থতা কামনা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইমরানের করোনা আক্রান্তের খবর প্রকাশিত হওয়ার কয়েকঘন্টার মাঝেই মোদি এই টুইট করেছেন।

শনিবার (২০ মার্চ) স্থানীয় সময় দুপুরে ইমরান খানের স্বাস্থ্য উপদেষ্টা ডা. ফয়সাল সুলতান জানান তাদের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত। এরপর রাত ৮টার দিকে নরেন্দ্র মোদি তার নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করেন।

চিরশ্ত্রু প্রতিবেশি হিসেব পরিচিত দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর করোনায় আক্রান্তের খবরে মোদি লিখেন, ‘কোভিড-১৯ থেকে দ্রুত সুস্থ হওয়ার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি শুভকামনা জানাচ্ছি।’

উল্লেখ্য, ইমরান খান দক্ষিণ এশিয়ায় প্রথম রাষ্ট্রনায়ক হিসেবে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর দু’দিন আগে তিনি করোনা প্রতিরোধী টিকা নিয়েছিলেন। বর্তমানে তিনি নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর