বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি ষাটোর্ধ্ব আজাহার আলী
ষাটোর্ধ্ব আজহার আলী। যখনই শুনেছেন বিভিন্ন সংগঠন থেকে ফ্রি চিকিৎসা দিচ্ছেন, ছুটে গিয়ে পাইনি সঠিক চিকিৎসা সেবা। বিনা খরচে চিকিৎসা সেবা নিতে এসে দিতে হয়েছে টাকা। তবে মানবতার সেবায় এগিয়ে এসেছেন”চান্দখালী ব্লাড ফাউন্ডেশন”।
শুধু আজাহার আলী নয়, ফ্রী চিকিৎসা সেবা পেয়েছেন আরো ৭৫ জন অসহায় সাধারণ মানুষ।
সেবা নিতে আসা আজহার আলী বার্তা বাজার’কে বলেন, বিভিন্ন সংগঠন থেকে ফ্রি চিকিৎসা সেবা দেয়ার কথা থাকলেও দিতে হয়েছে টাকা। তবে বিনা খরচে চিকিৎসা সেবা দিয়েছেন “চান্দখালী ব্লাড ফাউন্ডেশন”। দোয়া করি মানুষের সেবায় এগিয়ে জাক এ সংগঠনটি।
আজ বিকেলে বরগুনা বেতাগী উপজেলার চান্দখালী বাজারে “রেনু মেডিকেল হলে” এ চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার মোঃ ইলিয়াছ খান রাইহান এম বি বি এস মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ।
এ বিষয়ে তিনি বলেন, এটা নিয়ে চারবারে ৭৫০ জনকে চান্দখালী ব্লাড ফাউন্ডেশন এর সহযোগিতায় চিকিৎসাসেবা দিয়েছি। যতদিন বাঁচব এভাবে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যাব সাধারণ মানুষকে।
এ বিষয়ে চান্দখালী ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ এ আর বাবু বার্তা বাজার’কে বলেন,” জাগ্রত হোক মানবতা, প্রতিটি ঘরে ঘরে তৈরী হোক রক্তদাতা” স্লোগানে ২০২০ সালের জুলাই মাসের ১ তারিখে এ সংগঠনটি এর যাত্রা শুরু করি।
এ পর্যন্ত আমরা ৩২০ জনকে ফ্রি ব্লাড দিয়েছি। সংগঠনটিতে এ পর্যন্ত আমরা ১ লক্ষ টাকার মেডিসিন ও ঔষধ বিতরণ করেছি। আমাদের ৭০০ জনের মতো ব্লাড ডোনার সবসময় প্রস্তুত রয়েছে। আমরা ব্লাড দেওয়ার পাশাপাশি অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবা দিয়ে থাকি। রক্তদান নিয়ে গণসচেতনতা সৃষ্টিতে রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে কাজ করে যাচ্ছে “চান্দখালী ব্লাড ফাউন্ডেশন “।
রক্তের গ্রুপ না জানার কারণে অনেকেই রক্তদান করতে পারেন না। তাই এলাকা ভিত্তিক ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
মোঃ মেহেদী হাসান/বার্তা বাজার/শাহরিয়া