‘চরফ্যাসনে নদী ভাঙ্গনরোধে প্রকল্প গ্রহন করেছে সরকার’
পানিসম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী ভাঙ্গন কবলিত ও ক্ষতিগ্রস্থ মানুষের প্রতি সংবেদনশীল। জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নদী ভাঙ্গন রোধ করবেন। নদী ভাঙ্গন রোধ প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে ভাঙ্গনরোধ করে জনগনের ফসলী জমি বসত বাড়ি ঘর ও জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।
চরফ্যাসনের তেতুলিয়া নদীতে স্থাপিত হচ্ছে বিশুদ্ধ সুইট ওয়াটার রিজার্ভার প্রকল্প এই প্রকল্প বাস্তবায়ন হলে বছরে ৫০ হাজার কোটি টাকার পানি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এবং নদী ভাঙ্গন রোধে প্রায় ১৫শ’ কোটি টাকার প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে।
শনিবার চরফ্যাসনের উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে বিকালে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বেড়ি বাধ রক্ষায় মুজিব বর্ষে উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আরও ১০ লক্ষ বৃক্ষ ১৭ হাজার বর্গ কিলোমিটার রোপন করা হবে।
এছাড়াও চরফ্যাসন শহরের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে মান্দারতলী খালের ওপর অবৈধ স্থাপনা ভেঙ্গে খালটি দ্রুত খননের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, সহকারী কমিশনার(ভুমি) রিপন বিশ^াস, কুকুরী মুকরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, প্রেসক্লাব সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, নব নির্বাচিত পৌর মোঃ মোর্শেদ ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ।
আরিফ হোসেন/বার্তা বাজার/শাহরিয়া