টিকা নিয়েও করোনায় আক্রান্ত পুলিশ সুপার মুরাদ আলী

প্রথম ডোজ টিকা নেওয়ার ১ মাস ৩ দিন পর করোনায় আক্রান্ত হলেন মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী (৫১)।

আজ শনিবার দুপুরে মেহেরপুর বক্ষ ব্যাধি ক্লিনিক (সিডিসি) থেকে প্রাপ্ত জিন এক্সপার্ট মেশিনের রিপোর্টে এ তথ্য জানা গেছে। সিডিসি থেকে ২ টি ফলাফল পাওয়া যায়, তার মধ্যে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর করোনা পজিটিভ রিপোর্ট আসে।

মেহেরপুরের সিভিল সার্জন ডা.নাসির উদ্দিন ‘বার্তা বাজার’ কে জানান, পুলিশ সুপার মহোদয় কোভিড ১৯ ভ্যাকসিনের ১ম ডোজ নিয়েছেন। তারপরও তিনার আজ করোনা পজিটিভ এসেছে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে কোভিড ভ্যাকসিন কেন্দ্রে গিয়ে টিকার ১ম ডোজ গ্রহণ করেছিলেন।

মাসুদ রানা/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর