ঢাকা নর্থ ডিভিশনাল ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচে টাঙ্গাইল ও ময়মনসিংহ জয়ী

ইয়াং টাইগার (অনুর্দ্ধ-১৮) ডিভিশনাল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী দিনে জয় পেয়েছে টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলা। শনিবার (২০ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়াং টাইগার (অনুর্দ্ধ-১৮) ডিভিশনার ক্রিকেট প্রতিযোগিতার ঢাকা ডিভিশন নর্থের ২টি খেলা অনুষ্ঠিত হয়।

সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে ‘খ’ গ্রপের খেলার উদ্বোধন করে- টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আনিসুর রহমান আলো, টাঙ্গাইল জেলা কোচ আরাফাত রহমান ও ধারাভাষ্যকার তমাল বিহারী দাস।

টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে ‘ক’ গ্রুপের খেলায় ময়মনসিংহ ৩ উইকেটে নরসিংদী জেলা পরাজিত করে শুভ সূচনা করেছে এবং কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে ‘খ’ গ্রুপের খেলায় টাঙ্গাইল জেলা ১৫ রানে নেত্রকোনা জেলাকে পরাজিত করে শুভ সূচনা করেছে। কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা প্রথমে ব্যাটিং করে ৪১.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩৮ রান করে। জবাবে নেত্রকোনা অলআউট হয়ে ৪৪.৪ ওভারে ১২৩ রান করে।

এদিকে টাঙ্গাইল স্টেডিয়ামে টস জয়ী নরসিংদী জেলা প্রথমে ব্যাটিং করে ৪৭.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭৯ রান করে। জবাবে ময়মনসিংহ জেলা ৪৩.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে। আগামী ২৩ মার্চ কিশোরগঞ্জ স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা দ্বিতীয় ম্যাচ খেলবে শেরপুর জেলা বিপক্ষে এবং টাঙ্গাইল স্টেডিয়ামে ময়মনসিংহ জেলা খেলবে মানিকগঞ্জের বিপক্ষে। ঢাকা ডিভিশন নর্থের ‘ক’ গ্রুপের দলগুলো হল ময়মনসিংহ জেলা, নরসিংদী জেলা, কিশোরগঞ্জ জেলা ও মানিকগঞ্জ জেলা এবং ‘খ’ গ্রুপের দল গুলো হল টাঙ্গাইল জেলা, নেত্রকোনা জেলা, গাজীপুর জেলা ও শেরপুর জেলা।

হাসান সিকদার/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর