একদিনে করোনা টিকা নিয়েছেন ৭২ হাজার ৯২৩ জন

দেশে গত একদিনে মোট করোনা টিকা নিয়েছেন ৭২ হাজার ৯২৩ জন। এদের মধ্যে মাত্র তিন জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি।

সর্বমোট এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৪৭ লাখ ৬০ হাজার ৭৪৭ জন। এদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯০০ জনের দেহে। পাশাপাশি টিকার জন্য মোট নিবন্ধন করেছে ৬১ লাখ ১৫ হাজার ৫৫২ জন।

শনিবার (২০ মার্চ) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ৭২ হাজার ৯২৩ জন। এদের মধ্যে পুরুষ ৪০ হাজার ৪৭৭ জন এবং নারী ৩২ হাজার ৯২৩ জন।

বিজ্ঞতিতে আরো বলা হয়, ঢাকা বিভাগে ১৯ হাজার ৪৩২ জন। ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ হাজার ১৯৫ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ১৮২ জন, রংপুর বিভাগে ৮ হাজার ৫৬৬ ঐজন, খুলনা বিভাগে ৭ হাজার ৯০৬ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ৩৪১ জন ও সিলেট বিভাগে ৩ হাজার ২৯৪ জন রয়েছেন।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর