‘ভারতের সুবিধার জন্য সরকার পাটকল বন্ধ করেছে’

ভারতকে সুবিধা দেওয়ার জন্য দেশের রাষ্ট্রায়ত্ব পাটকল সরকারের ভেতরের একটি গোষ্ঠী বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

শনিবার (২০ মার্চ) সকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ আয়োজিত সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

জোনায়েদ সাকি বলেন, সরকার নিজেদের গদি রক্ষার জন্য সব কিছু দিতে প্রস্তুত আছে। এই সরকার জনগণের ভোটের তোয়াক্কা করে না, তারা সব ধরণের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধংস করে দিয়েছে।

তিনি আরও বলেন, পাটকল-চিনিকলের লোকসানের জন্য শ্রমিকরা দায়ী নয়, দায়ী ব্যবস্থাপনার ত্রুটি ও দুর্নীতি। কিন্তু লোকসানের দায়ভার চাপিয়ে দেওয়া হয়েছে শ্রমিকদের ওপর। পাটকল-চিনিকল বন্ধের পর শ্রমিকরা আন্দোলন করলেও সরকার ভ্রুক্ষেপ করেনি। অবস্থা এখন এমন পর্যায়ে গিয়ে দাড়িয়েছে যে, সরকারের পতন ছাড়া ছোট দাবিও আদায় করা সম্ভব নয়।

পাটকল-চিনিকল বিরাষ্ট্রীয়করণ নয়, চাই সুষ্ঠু ব্যবস্থাপনা শীর্ষক এই সেমিনারে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ডা. মনোজ দাশ রচিত পাটকল রক্ষা আন্দোলনের যুক্তি-নীতি ও কৌশল শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চেীধুরী সোহেল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর