কালিগঞ্জে প্রকাশিত সংবাদকে ‘ষড়যন্ত্র ও মিথ্যা’ দাবি করে মানববন্ধন

বিআরটিসি বাস ইজারা নিয়ে হঠকারিতার মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন ও পত্রিকায় মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে দাবি করে মানববন্ধন করেছে সাতক্ষীরার কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (খুলনা-৯৫০)।

শনিবার (২০ মার্চ) বিকেলে উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী মানবন্ধন কর্মসূচিতে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মহাতাপ হোসেন, আমজেদ হোসেন, যুগ্ম সম্পাদক সুমন হোসেন, সহ যুগ্ম সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম (শাহিন বাবু), কোষাধ্যক্ষ রকিবুল হাসান রঞ্জু, অফিস সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আজমির হোসেন আলম, প্রচার সম্পাদক ফরিদ হোসেন, সড়ক সম্পাদক আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবু হাসান, রুহুল আমিন, গাজী নূর মোহাম্মদ প্রমুখ।

সভাপতি মনিরুল ইসলাম মনিসহ অন্যান্য বক্তারা বলেন, কালিগঞ্জের রতনপুরের সবুজ ও শ্যামনগরের বিআরটিসি কাউন্টারের ম্যানেজার আজিম সরকারি নিয়ম লংঘন করে বিআরটিসি বাস ইজারা নিয়ে অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত করছে।

কাউন্টার থেকে পরবর্তী কাউন্টারে লোক উঠানো বা নামানোর নিয়ম থাকলেও তারা যত্রতত্র যাত্রী উঠাচ্ছেন নামাচ্ছেন। যাত্রীরা সেবা থেকে বি ত হচ্ছেন। সরকারের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে।

তারা বিগত নির্বাচনে পরাজিত হয়ে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক পরিবহন ইউনিয়নের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। এরই অংশ হিসেবে আমাদের বিরুদ্ধে সাংবাদিকদের নিকট মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে মনগড়া বানোয়াট সংবাদ প্রকাশ করিয়েছে।

সরকারের ভাবমূর্তি রক্ষায় সরকারি নীতিমালা মেনে বিআরটিসি বাস চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন থেকে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন নেতৃবৃন্দ।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর