রিজভীর ফুসফুসে ইনফেকশন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির শীর্ষ এই নেতার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত আছে।

শনিবার (২০ মার্চ) সকালে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, রুহুল কবির রিজভীর জ্বর কমেনি, থেমে থেমে জ্বর আসছে। ফুসফুসে সামান্য ইনফেকশন রয়েছে, কাশিও রয়েছে। এছাড়া তিনি খাবারও খেতে পারছেন না।

উল্লেখ্য, বেশ কিছুদিন জ্বরে ভোগার পর করোনা টেস্ট করান রিজভী। বুধবার (১৭ মার্চ) তার করোনা শনাক্ত হলে পরদিন হাসপাতালে ভর্তি হন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর