সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন
সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাটোরের সিংড়ায় মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
শনিবার (২০ মার্চ) সকাল ১১ টায় উপজেলা চত্বরে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের সভাপতি শীতল কুমার সরকারের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক পংকজ কুমার এর পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রবিন কুন্ডু, রাম প্রসাদ দাস, অজিত কুমার চন্দ্র, মানিক লাল চক্রবতি, লীলাবতি হালদার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার নিন্দা জানান এবং আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রবিন খান/বার্তা বাজার/শাহরিয়া