মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এয়ারফোর্স ওয়ানে ওঠতে গিয়ে ৩ বার হোচট খেয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির গণমাধ্যম। শুক্রবার (১৯ মার্চ) এই ঘটনা ঘটে।
তবে হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানাচ্ছে তিনি শতভাগ সুস্থ আছেন। তার সুস্থতার তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রধান উপ-প্রেসসচিব কারিন জেন-পিয়ারে
তিনি বলেন, আপনারা জানেন, বাইরে কিছুটা ঝড়ো বাতাস বইছিল। খুবই ঝড়ো বাতাস ছিল। আমি নিজেই সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। বাইডেন শতভাগ ভালো আছেন।
এর আগে শুক্রবার এয়ারফোর্স ওয়ানে ওঠতে গিয়ে হোচট খেয়ে পড়ে যান জো বাইডেন। এসময়ের একটি ভিডিওতে দেখা যায়, সিঁড়ি বেয়ে বিমানে ওঠার সময় প্রথমে তাকে হোঁচট খেতে দেখা যায়।
এরপর তিনি উঠে দাঁড়ান, পরে আবার পড়ে যান, দ্বিতীয়বার উঠে দাঁড়াতে চেষ্টা করেন এবং পড়ে যান। তখন তার হাত ছিল সিঁড়ির হাতলে। এরপর লঘু পায়ে উপরে উঠে হাত নেড়ে তিনি সবাইকে স্বাগত জানিয়েছেন।
বার্তাবাজার/এসজে