জগন্নাথ থেকে ঢাবিতে ‘যুবলীগের’ দায়িত্ব চাওয়া সেই উপাচার্য
২০১৯ সালে ক্যাসিনোকান্ডে বিতর্কিত হওয়ার পর আওয়ামী লীগের যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের দায়িত্ব নিতে ইচ্ছা প্রকাশ করে বেশ সমালোচিত হয়েছিলেন জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মীজানুর রহমান।
সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই মেয়াদে দায়িত্বপালন শেষে বিদায় নিয়েছেন তিনি। ফিরে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিজ বিভাগ মার্কেটিং-এ।
শনিবার (২০ মার্চ) মার্কেটিং বিভাগের সভাপতির মাধ্যমে রেজিস্ট্রারকে চিঠি দিয়ে নিজ বিভাগে যোগদান করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
জানা যায়, অধ্যাপক মিজানুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই মেয়াদে (২০১৩-২০২১) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার (১৮ মার্চ) অনানুষ্ঠানিকভাবে বিদায় নেন এই উপাচার্য।
বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ।
বার্তাবাজার/এসজে