ফরিদপুরে ট্রেন-নসিমন সংঘর্ষে নিহত দুই, আহত ২
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের সাথে নসিমনের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।
আজ শনিবার (২০ মার্চ) দুপুর দুইটার দিকে ভাঙ্গার নোয়াপাড়ার জানদি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারিপুর জেলার দত্তপাড়ার আনন্দবাজার গ্রামের আরব ফরাজির ছেলে রফিক ফরাজি ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল মিয়া।
ভাঙ্গা রেল স্টেশনের ম্যানেজার মো. শাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজশাহী হতে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা উপজেলার জানদি রেল ক্রসিংয়ে পৌঁছালে এসময় একটি তালগাছের গুড়ি ভর্তি নসিমন রেল ক্রসিং অতিক্রম করতে গেলে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে দু’জন নিহত ও দু’জন আহত হয়।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি