সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের সিরাজদিখানে থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা আজ শনিবার দুপুরে থানা বিএনপির সভাপতি আ:কুদ্দুস ধীরনের কুসুমপুর নিজ বাড়ির ছাদে অনুষ্ঠিত হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ছিদ্দিক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনু মোহাম্মদ শামীম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিভাগের স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদর, স্বেচ্ছাসেবক দলের ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক আকরামুজ্জামান টুকুন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো.জাহিদুল কবির, সিরাজদিখান থানা বিএনপির সভাপতি আ:কুদ্দুস ধীরন, সাধারন সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি ইদ্রিছ মিয়াজী, সিরাজদিখান থানা যুবদলের সভাপতি ইয়াসিন সুমনসহ থানা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সিরাজদিখান থানা বিএনপির সভাপতি আ: কুদ্দুস ধীরন অভিযোগ করে বলেন, সরকার আমাদেও কন্ঠ রোধ করতে চায়, কর্মী সভা করার অনুমতি চেয়ে থানায় একাধিকবার যোগাযোগ করার পরও আমাদের অনুমতি দেয়নি তাই ছোট পরিসরে বাড়ীর ছাদে আমাদের কর্মী সভা করতে হয়েছে।
মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি