ধামইরহাটে মেম্বারের বিরুদ্ধে কৃষকের বাড়িতে ভাংচুরের অভিযোগ

নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আবু মুছাসহ তার বাহিনী মিলে অসহায় এক কৃষকের বাড়িতে ভাংচুরের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ওই ভুক্তভোগী কৃষক ইউপি সদস্যসহ মোট ১০ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেন আবু মুছা মেম্বার।

শুক্রবার (১৯ মার্চ) দুৃপুরে ঘটনাটি উপজেলার আলমপুর ইউনিয়নের ভেড়ম সোনাদিঘী নামক এলাকায় ঘটে।

জানা গেছে, ওই দিঘীর পুর্বে পাশে জোতভুক্ত ২৯ শতাংশ জমিতে কৃষক মো. আবু কালাম দীর্ঘদিন বসবাস করে আসছিল। ওই কৃষকের বাড়ির মাটির দেয়াল ক্ষতিগ্রস্থ হলে ইট দিয়ে প্রাচীর নির্মানের কাজ শুরু করেন। এবং প্রাচীরের পাশে রেকর্ড বিহীন জনসাধারণ চলাচলের উদ্যেশে ১০ ফিটের রাস্তা ও রাস্তা থেকে ৩ফিট দুরত্ব রেখে পুনরায় প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এমন্তবস্থায় ওইদিন ওই প্রাচীরে একাংশে ৪ফিট দরজার উপরে উভয় পাশের ৩৬ ইঞ্চির একটি সানসেট নির্মাণের কাজ করছিল মিস্ত্রিরা।

এসময় ইউপি সদস্য আবু মুছা, আব্দুল মজিদ, আব্দুল ছোবাহানসহ আরো ১০-১২ জন মিলে লোহার শাবল, হাম্বুরসহ দেশীয় অস্ত্র নিয়ে ওই কৃষকের নির্মাণাধীন প্রাচীরের সানসেট অন্যায় ভাবে ভেঙে ফেলেন। এবং কাজ বন্ধ করতে জীবন নাশের হুমকি প্রদান করেন। এমন ঘটনার শুষ্ঠু বিচারের দাবিতে ভুক্তভোগী ওই কৃষক ঘুরছেন দ্বারে দ্বারে।

এ বিষয়ে ইউপি সদস্য আবু মুছা জানান, গত মাসে স্থানীয়রা মিলে এক বৈঠকে ওই কৃষককে শুধু প্রাচীর নির্মাণের কথা বলা হয়েছিল তার প্রাচীর নিজস্ব জায়গাতে রয়েছে এবং প্রাচীরের সানসেট রাস্তায় পরেছে সেজন্য এলাকাবাসীসহ সানসেটটি ভেঙে দেয়া হয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন জানান, অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেজুয়ান আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর