পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।
এক টুইট বার্তায় তিনি জানান, প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
দুইদিন আগেই করোনার টিকা নেন ইমরান খান। এবার তার করোনায় আক্রান্তের খবর সামনে এলো। টিকা নেওয়ার পর জনসাধারণের সঙ্গে মেলামেশা করলে করোনায় আক্রান্ত হওয়া স্বাভাবিক।
ইনডাস হাসপাতালের প্রধান নির্বাহী আব্দুল বারি খান বলেন, করোনার টিকা নেয়ার কয়েকদিনের মধ্যেই যদি আপনি জনসাধারণের সঙ্গে মেলামেশা করেন তাহলে আক্রান্ত হওয়া স্বাভাবিক। কারণে টিকা গ্রহণের দুই থেকে তিন সপ্তাহ পর দেহে অ্যান্টিবডি তৈরি শুরু হয়।
বার্তাবাজার/নব