লক্ষ্মীপুরের টুমচর বাজার ৬১ বছর পর বণিক সমিতির নির্বাচন
সু-শৃঙ্খল, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী টুমচর বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন হয়েছে।
প্রায় ৬১ বছর পর এ প্রথম ভোটাভুটির মাধ্যমে বণিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত।
এতে সভাপতি পদে মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে ইসমাইল হোসেন মেম্বার সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সভাপতি-সম্পাদক সহ মোট ১৩টি পদে প্রতিদ্বন্ধিতা করেন ২৩ জন প্রার্থী। তারমধ্যে বিনাপ্রতিদ্বন্ধিতাযয় নির্বাচিত হন ৬ জন।
এর আগে বিগত ২০ বছর পূর্বে মনোনীত ব্যক্তিদের দিয়ে বাজার কমিটি পরিচালিত হয়ে আসছিল। আগামীতে বাজারকে একটি মডেল হিসেবে গড়ে তোলা হবে এমন প্রত্যাশা করেন স্থানীয় বণিক সমিতির সদস্যরা।
শাকের মোহাম্মদ রাসেল/বর্তাবাজার/পি