হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা চালিয়ে বাড়িঘর ও মন্দির ভাংচুরের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২০ মার্চ) দুপুরে শহরের বড় কালিবাড়ীর সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে, প্রফেসর সমরেশ চন্দ্র পাল, সন্তোষ চন্দ, অজয় সাহা, উদয় লাল গৌড়, মুকুল কুমার সাহা, নিখিল রতন সরকার, মিহির সকার প্রমুখ।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রী শ্রী কালিবাড়ী, শ্রী শ্রী ছোট কালিবাড়ী, ঢাকা বিশ্ব বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় হিন্দু ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা চালিয়ে বাড়িঘর ও মন্দির ভাংচুরের তীব্র নিন্দা জানাই। এ ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর