সুনামগঞ্জে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

সুনামগঞ্জে শাল্লা উপজেলায় নোয়াগাঁও গ্রামে হিন্দুধর্মাবলম্বীদের উপর হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

মানব-বন্ধনটি রাজবাড়ী রেলগেইট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্তরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এ্যাড. গনেশ নারায়ণ চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) রাজবাড়ী শাখার সভাপতি মনিরুল হক,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. উমা সেন,পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড.উজির আলী শেখ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদরে সহ সাধারণ সম্পাদক গনেশ মিত্র, জয়দেব কর্মকার,দেবজ্যোতি নাগ প্রমুখ।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর