দেশের সকল ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে

পর্যায়ক্রমে দেশের সকল ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে। সারাদেশের জন্য মডেল হয়ে থাকবে লক্ষ্মীপুরের পার্বতীনগর ইউনিয়ন পরিষদের এমন উদ্যোগ।

আজ দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুক্তিযোদ্ধাদের নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পার্বতীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন স্বাধীনতা যুদ্ধ ১৯৭১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন দূর্লভ ছবি দিয়ে সাজানোর ভিডিও ফুটেজ দেখে চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহম্মেদ ভূঁইয়ার প্রশংসা করে মন্ত্রী আরো জানান, কভিড -১৯ এর কারনে এখন আসতে না পারলেও তিনি লক্ষ্মীপুরের বীর মুক্তিযোদ্ধাদের সাথে দেখা করার জন্য সেখান যাবেন।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু তাহেরসহ বীর মুক্তিযোদ্ধা ছাড়াও আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর