ব্রাহ্মণবাড়িয়ায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার(২০ মার্চ) সকালে শহরের টি,এ রোডস্থ একটি কমপ্লেক্সে দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ জসীম উদ্দিনের সহযোগিতায় এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সার্জারী বিশেষজ্ঞ ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজ এন্ড ইউরোলজী ঢাকা ডাক্তার মোঃ সাইফ উদ্দিন খান শুভ্র।
এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, বিশিষ্ট সালিশকারক হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নান্নু মিয়া, সরাইল এবতেদায়ী মাদ্রাসার সভাপতি সাইফুল ইসলাম মিঠু, সমাজসেবক রওশন আলী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে দাতা সদস্যরা এবং সাংবাদিক মোঃ জসীম উদ্দিন যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসার দাবী রাখে। তাদের মত সকলেই যদি নিজ নিজ অবস্থান থেকে দরিদ্রদের স্বাবলম্বী করতে এগিয়ে আসে তাহলে বৃহৎ একটি জনগোষ্ঠী নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে অতিথিবৃন্দ ৪ জন দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি