মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালিয়ে ২০৪ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন। এছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার ও ভারতের ১২৪ জন রয়েছেন।
শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাতে কুয়ালালামপুরের জালান ইম্বির তিনটি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে বিভিন্ন দেশের ৩২৮ জনকে আটক করা হয়।
এ অভিযান নিয়ে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাতুক সেরি ডক্টর ইসমাইল মোহাম্মাদ বলেন, ইমিগ্রেশনের ১৮৫ কর্মকর্তা ও প্রতিরক্ষা বাহিনীর ৫ জন এ অভিযানে অংশ নেন। আটককৃতদের বয়স ২৪ থেকে ৬৩ বছরের মধ্যে।
তিনি আরও জানান, আটককৃতদের সবার করোনা পরীক্ষা করা হবে। সেই সঙ্গে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। এসব শ্রমিকরা যেখানে থাকে সেই জায়গা সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী করা হয়েছে কি না এ নিয়েও তদন্ত করা হবে।
তদন্তের জন্য আটককৃতদের বুকিত জলিলের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। ইমিগ্রেশনের ১৯৬৩ সালের করা আইনের ১৯৫৯/৬৩ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তাদের ওপর।
বার্তাবাজার/নব