ফরিদপুরে শুরু হলো ৮ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা

‘আট আনায় জীবনের আলো কেনা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরে ৮ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে।

আজ শনিবার (২০ মার্চ) সকাল ১০টায় শহরের অম্বিকা মেমোরিয়াল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. হেলাল মাহমুদ শরীফ।

ফরিদপুরের জেলা অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, পৌর মেয়র অমিতাভ বোস, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৮ দিন ব্যাপী গ্রন্থেলার শুভ উদ্বোধন করা হয়। পরে অতিথিবৃন্দ গ্রন্থমেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারী সংস্থা ও বিভিন্ন বইয়ের লাইব্রেরী স্ট্রল পরিদর্শন করেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর