টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

করোনাভাইরাসের টিকা নেয়ার পরও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

এছাড়াও এমআইএসের লাইন ডিরেক্টর মিজানুর রহমান ও ডিজির ব্যক্তিগত সহকারীও (পিএস) করোনায় আক্রান্ত হয়েছে।

শনিবার (২০ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, লাইন ডিরেক্টর ডা. মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। ডিজির পিএস ও তার পরিবারের সদস্যদের করোনা শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, গত ৭ই ফেব্রুয়ারি করোনার টিকা নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর