টাঙ্গাইলে জাকের পার্টির নেতার ইন্তেকাল

বাংলাদেশ জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টি বৃহত্তর ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা জাকের পার্টির সভাপতি মো. খলিলুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকার হাসপাতালে নেয়ার পথে কালিয়াকৈর এলাকায় গতকাল শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত ১টার সময় হৃদন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার পরিবার জানা যায়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার পশ্চিম পাড়া এলাকার অধিবাসী খলিলুর রহমান টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে জাকের পার্টির মনোনয়নে দলীয় প্রতীক গোলাপ ফুল প্রতীকে দুই বার জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

শনিবার (২০ মার্চ) বাদ জোহর খলিলুর রহমানের নামাজে জানাজার পর তার পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

উত্তম আর্য্য/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর